ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে এ দেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, বিগত সময়ে যারা পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা ছিল না, তারা মেয়র হয়েছিল। যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা ছিল না তারা এমপি হয়ে গিয়েছিল। এসকল অযোগ্য জনপ্রতিনিধিরা নিজেদের প্রয়োজনে দলীয় পরিচয়ে মাদকসেবী মাদক বিক্রেতা কিশোর গ্যাং অস্ত্রধারীদের নিয়ে বিভিন্ন সন্ত্রাসীবাহিনী গড়ে তোলে। এসকল বাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতি মাদক ইভটিজিং দখল জবর দখল মদ জুয়া কিশোর গ্যাংসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর ফলে পুরো দেশ এক অপরাধের স্বর্গ রাজ্যে পরিণত হয়।

তিনি বলেন, যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন এবং মানুষ খুন করেন তাদের উদ্দেশে বলতে চাই, প্রয়োজনে সামরিকবাহিনী দিয়ে ‘অপারেশন ক্লিন হার্ট’- এর মতো আরেকটি অভিযান পরিচালনা করে আপনাদের উচ্ছেদ করা হবে। বেগমগঞ্জে কোনো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না। এসব অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের সঙ্গে অনেক সময় অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরাও ছবি তুলতে পারে, আমরা তো সবাইকে চিনি না। সে যেই হোক না কেন, সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তাই অস্ত্র ও মাদক নির্মূলে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় বরকত উল্লাহ বুলু আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট বাস্তবায়নের জন্য সর্বপ্রথম সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্যসচিব মহসিন আলম, বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল মিয়া ও যুবদল নেতা রুস্তম আলী।

নিউজটি শেয়ার করুন

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

আপডেট সময় ০৮:০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬