আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- আপডেট সময় ০৮:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত রাতে আমরা ইরানে খুব কঠোরভাবে হামলা চালিয়েছি, খুবই কঠোরভাবে। সম্ভবত আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালানো হবে।
বুধবার (০৮ জুলাই) ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, আমি তাদের সামান্য সতর্কবার্তা দিয়েছিলাম। তবে তারা সংশোধন হয়নি। তাই আমরা আজ রাতেও তাদের ওপর ভয়াবহ হামলা চালাতে যাচ্ছি।
এর আগে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে অশুভ মানুষদের শাসন বলে বর্ণনা এবং বর্তমান প্রশাসনকে উন্মাদ বলে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।
তিনি বলেন, ইরানিরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে, শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।
সূত্র : এনবিসি নিউজ
























