শিক্ষামন্ত্রীকে ম্যানহলের পানি খাওয়াতে চান ক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থী
- আপডেট সময় ০৪:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১০৯ বার পড়া হয়েছে
দেশব্যাপী কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী। এসময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ম্যানহলের পানি খাওয়ানোর ইচ্ছার কথা জানান ওই পরীক্ষার্থী।
এইচএসসি পরীক্ষার্থী বলেন, ‘‘ম্যানহলের যে পানিগুলা আছে, এগুলো একটা বোতল নিয়ে শিক্ষামন্ত্রীকে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন তাহলে আমি উপহার দিব। ম্যানহলের পানিগুলা ওনারে গিয়ে এক বোতল খাওয়াই দিয়ে আসবেন। এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ।’’
আজ সোমবার (১৩ জুলাই) সকালে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জলাবদ্ধ রাস্তায় পানির মধ্যে দাড়িয়ে ‘বাংলাদেশ টাইমসে’ দেওয়া এক সাক্ষাৎকারে ভোগান্তির কথা জানিয়ে ওই ওই শিক্ষার্থী এমন মন্তব্য করেন।
ক্ষুব্ধ ওই পরীক্ষার্থী বলেন, ‘‘কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হচ্ছে। ফিজিক্স পরীক্ষার মতো পরীক্ষার মধ্যে একদিন মাত্র গ্যাপ দিছে। আবার এরকম পরিবেশে আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। ম্যানহলের যে পানিগুলা আছে যদি একটা বোতল নিয়ে শিক্ষামন্ত্রীকে আমার হয়ে খাওয়াই দিয়ে আসতে পারেন তাহলে বিশেষভাবে আমি উপহার দিব। ম্যানহলের পানিগুলা ওনারে গিয়ে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন। এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ।’’




















