চাঁদাবাজির ঘটনায় কান কামড়ানো সেই বিএনপি নেতার নামে মামলা
- আপডেট সময় ০১:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় সাখাওয়াত হোসেন নামে এক ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং তুলে এনে নির্যাতন ও কান কামড়ে কেটে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ঘোড়াশাল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিকে প্রধান আসামি করে ১৪ জুলাই রাতে পলাশ থানায় মামলাটি দায়ের করেন ঘোড়াশাল এলাকার মেসার্স সজীব ট্রেডার্সের মালিক মো. সজীব মিয়া।
মামলায় আর যাদের আসামি করা হয়েছে তারা হলেন—জামাল (৪১), ফুলদিরটেক, জনি (৩২), আনোয়ার (৪০), শফিক (৩৭), আমিনুল (৪০), সোহেল (৩৮), জুয়েল (৩৫), মানিক (৪০), রায়হান (৩৪), রিজন (৩৭)। তাদের প্রত্যেকের বাড়ি ঘোড়াশাল পৌরসবার বিভিন্ন মহল্লায় এবং তারা মহিউদ্দিন চিশতির অনুসারী। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনার বিষয়ে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।




















