ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতার ২৪ লাখ টাকার গাছ কেটে বিক্রি করল বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নেতার একটি সেগুনবাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা দামের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে । এ অভিযোগে উপজেলা সদস্য আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের স্বাক্ষরে ১৭ জুলাই এ শোকজ নোটিশ জারি করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপির সদস্য রাজ্জাক দাবি করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের মালিকানাধীন একটি সেগুনবাগান থেকে প্রায় ২৪ লাখ টাকা দামের গাছ কেটে বিক্রি করেছে উপজেলা বিএনপি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

শোকজ নোটিসে রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের পক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে না পারলে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিএনপি নেতা রাজ্জাকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আ’লীগ নেতার ২৪ লাখ টাকার গাছ কেটে বিক্রি করল বিএনপি নেতা

আপডেট সময় ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬