ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সামনেই দুই সাংবাদিকের ওপর কৃষকদল নেতার হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।

আহতরা হলেন দীপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সাংবাদিক মিশন আলীর অভিযোগ, গত ১১ জুলাই আড়পাড়া এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় পুলিশ মিঠু নামে এক যুবককে আটক করে। পরে রাতে স্থানীয় লোকজন থানায় এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালালসহ কয়েকজন তার ওপর হামলা চালান।

অপরদিকে সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগের অভিযোগ, আড়পাড়া এলাকার কয়েকজন নারী থানায় এলে তাদের ওপর হামলার ঘটনা ভিডিও ধারণ করায় তাকেও মারধর করা হয়। হামলার সময় ওসি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন। তিনি বলেন, নিয়মিত মামলার এক আসামিকে আটকের পর কিছু লোক থানার দিকে আসছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকে জানানো হলে তারা মহিলাদের থানায় প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাংবাদিকদের ভিডিও ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

সাংবাদিকদের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। এমন ঘটনা ঘটবে, তা আমি বুঝতে পারিনি।’

নিউজটি শেয়ার করুন

পুলিশের সামনেই দুই সাংবাদিকের ওপর কৃষকদল নেতার হামলা

আপডেট সময় ০৯:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬