ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর

ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে (সদ্য বহিষ্কৃত) ৪ সেমিস্টার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বহিষ্কৃত এ দুই ছাত্রনেতা আগামী দুই বছর ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন—পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান ও পরিসংখ্যার বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ দপ্তর সম্পাদক তারেক রহমান।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে ৪ সেমিস্টার বহিষ্কার এবং আগামী দুই বছরের জন্য ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ একই সঙ্গে তাদের আবাসিক হলের সিট আজীবনের জন্য বাতিল করা হয়েছে।

এ ছাড়া এক সিন্ডিকেট সদস্য জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তার চিকিৎসার সমস্ত ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর

ছাত্রদলের দুই নেতা ৪ সেমিস্টার বহিষ্কার

আপডেট সময় ০২:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬