সিরাজগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বিএনপি নেতা, বহিষ্কার দল থেকে
- আপডেট সময় ০২:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১৫২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর বাবলুকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া একই কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। গতকাল শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এলাকায় ক্রমাগত সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় হাজী মিজানুর রহমান বাবলুকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ সরকার, মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিষ্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।
এছাড়াও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।




















