ঢাকা কলেজে দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের শোডাউন, সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৪:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
ঢাকা কলেজের ছাত্রশিবিরের একাধিক নেতাকে মারধর ও কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিক্ষোভ ও দেশীয় অস্ত্র এবং লাঠি-সোটা হাতে ক্যাম্পাসে অবস্থান করছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ছবি ও ভিডিও নেওয়ার সময় একাধিক সাংবাদিককে বাধা ও হেনস্তার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে
সরেজমিনে দেখা যায়, বর্তমানে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটক ও নায়েমের গলিতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে অবস্থান করছেন। তারা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দিচ্ছেন। অপরপাশে ঢাকা কলেজের বিপরীতে মেঘনা ফিলিং স্টেশনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তবে লাঠিসোটা হাতে ছাত্রদল নেতাকর্মীদের পুলিশকে নিবৃত্তি করতে দেখা যায়নি।
বিস্তারিত আসছে…



















