ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ: ছাত্রদল নেতার ক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন আজ মঙ্গলবার সন্ধ্যায় এক স্মরণসভায় বললেন, ‘একজন পালে আওয়ামী লীগ, যেখানেই টাকা সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। বিএনপি থেকে যদি এদেরকে বের করে দেওয়া হয়, তাহলে পিরোজপুরের মাটিতে তাদেরকে কেউ একটি সালামও দেবে না।’

পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গাজী নুরুজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সিনিয়র নেতারা কোনো আয়োজন না করায় ক্ষোভ প্রকাশ করে মাহমুদ হাসান শাহীন বলেন, আজ যার স্মরণসভা, সেই গাজী নুরুজ্জামান বাবুল দেশের জন্য যুদ্ধ করেছেন। পিরোজপুরে জাতীয়তাবাদী দলের তিনি একজন অভিভাবক ছিলেন। এই দলের জন্য তিনি কী না করেছেন, জেল খেটেছেন, , বুক চিতিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। কিন্তু অতি দুঃখের বিষয়, আজ বিএনপি ক্ষমতায় এলেও তিনি আমাদের মাঝে নেই। তার মৃত্যুবার্ষিকীতে মিলাদের আয়োজনও করা হয়নি। এটা সত্যিই দুঃখের।

তিনি বলেন, ৫ আগস্টের পর যারা কোটিপতি হওয়ার চিন্তা করছেন, যারা অফিস আদালতে দৌড়াচ্ছেন, গাজী নুরুজ্জামান বাবুলই আপনাদের বিএনপি করা শিখিয়েছেন। দুঃখের সঙ্গে বলতে হয়, তার জন্য আপনারা কেউ একটি মিলাদের আয়োজন করেননি। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে ৫ আগস্টের পর সিনিয়র নেতৃবৃন্দের যে আচরণ দেখছি, সেগুলো আর দেখতে হতো না। আমাদের মধ্য থেকে কেউ মারা গেলেও মনে হয় না পিরোজপুরের বিএনপি একটি মিলাদ করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যেখানেই টাকা, সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ: ছাত্রদল নেতার ক্ষোভ

আপডেট সময় ০২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬