ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের বাড়তি খরচ ১০০ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

ইরানে চলমান সামরিক সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে চরম সংকটে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা। অতিরিক্ত জ্বালানি ব্যয়ের কারণে মার্কিন নাগরিকেদের ইতোমধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার বাড়তি খরচ গুনতে হয়েছে। তবে বর্তমানে প্রতি দুই মিনিটে এই খরচের পরিমাণ আরও প্রায় ১০ লাখ ডলার করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির রিয়েল-টাইম তদারকি হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন স্কুলের ‘ইরান ওয়ার এনার্জি কস্ট ট্র্যাকার’-এর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে প্রতিটি মার্কিন পরিবারকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে গড়ে ৭৬০ ডলারের বেশি অতিরিক্ত ব্যয় করতে হয়েছে। সংঘাতের ফলে মার্কিন বাজারে ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে প্রতি গ্যালন ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫ দশমিক ৯০ ডলার, যা এক বছর আগের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।

অতিরিক্ত এই জ্বালানি ব্যয়ের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে টেক্সাসে, যেখানে ভোক্তারা অতিরিক্ত প্রায় ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় ৮ বিলিয়ন ও ফ্লোরিডায় প্রায় ৫ বিলিয়ন ডলার বাড়তি খরচ করতে হয়েছে। অর্থনীতিবিদদের মতে, ডিজেল ও পেট্রোলের চড়া মূল্যের প্রভাব সার্বিক মূল্যস্ফীতি ও পরিবহন খাতে বড় ধরনের ধাক্কা দেবে।

আগামী মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের দুই মাসেরও কম সময় বাকি থাকতে জ্বালানি তেলের এমন অগ্নিমূল্য নিয়ে মার্কিন ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে মূল্যস্ফীতি অন্যতম প্রধান ইস্যু হয়ে ওঠায় এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের বাড়তি খরচ ১০০ বিলিয়ন ডলার

আপডেট সময় ০৩:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬