ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

কুমিল্লার চান্দিনা উপজেলায় ইউপি নির্বাচনের শোডাউনে ‘বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন এক বিএনপি নেতা। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেজ ছেলে সাঈদ।

মৃত সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন। গত কয়েক মাস ধরে তিনি সুহিলপুর ইউনিয়নে দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সোমবারও সুহিলপুর ইউনিয়নে দিনব্যাপী শোডাউন ও গণসংযোগ চালান সাইফুল ইসলাম খোকন। দিনভর প্রচারণা শেষে সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত এক পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। সেখানে বক্তব্যকালে তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য তাকেই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবেন, তাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না।

কর্মসূচি শেষে রাতে বাড়ি ফিরে নৈশভোজ সেরে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে স্বজনেরা তাকে দ্রুত ইলিয়টগঞ্জ বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে দাউদকান্দির গৌরীপুর বাজারের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সাইফুল ইসলাম খোকনের আকস্মিক প্রয়াণে সুহিলপুর ইউনিয়নসহ পুরো চান্দিনার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সুহিলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোস্তফা আহমেদ শোক প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে তার চেয়ারম্যান হওয়ার খুব ইচ্ছা ছিল। সোমবার সারা দিনও আমাদের সঙ্গে পুরো ইউনিয়নে গণসংযোগ করলেন। কিন্তু গভীর রাতে শোনলাম তিনি আর নেই—এমন আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন।

চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাওলানা আবুল খায়ের বলেন, সাইফুল ইসলাম খোকন বিএনপির পরীক্ষিত নেতা ছিলেন। শোডাউনে নেতাকর্মীদের আশ্বস্ত করে গর্বের সঙ্গে বলেছিলেন, ‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’ এমন জোরালো বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তার চলে যাওয়া আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে।

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন বলেন, সাইফুল ইসলাম খোকন আমার মরহুম পিতার সময়কাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তার এই অকালমৃত্যুতে সুহিলপুর ইউনিয়নসহ চান্দিনা উপজেলা বিএনপিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

নিউজটি শেয়ার করুন

‘কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’ বলার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৩:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬