ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’-বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাল পুলিশ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক নারী উদ্যোক্তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় তাকে। তবে ওই নারীর ফেসবুক লাইভের ভিডিও পর্যালোচনা করে সরকারবিরোধী কোনও বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘ওই নারীর ফেসবুক লাইভের পুরো ভিডিও আমি চারবার পর্যালোচনা করেছি। সেখানে সরকারবিরোধী কোনও বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কিছু পাইনি। এ ধরনের বক্তব্য তার বাকস্বাধীনতার মধ্যে পড়ে। পুরো ভিডিও না দেখে গুজব থেকে ঘটনার সূত্রপাত হয়েছে।’

ওসি বলেন, ‘ভিডিওটি প্রকাশের পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ী কথা বলতে গেলে তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন ওই নারী। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ কারণে ওই নারীকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আশা করছি তিনি জামিন পাবেন। জামিনে মুক্ত হয়ে এলে ব্যবসা পরিচালনায় কোনও সমস্যা হবে না বলে মার্কেটের ব্যবসায়ীরা আমাকে আশ্বস্ত করেছেন।’

সরকারবিরোধী বক্তব্য না পাওয়ার পরও কেন তাকে গ্রেফতার দেখানো হলো জানতে চাইলে ওসি বলেন, ‘ওই নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছে। এখানে কোনও ব্যক্তি কিংবা সরকারকে উদ্দেশ্যে করে কোনও কথা বলেননি তিনি। সে কারণে বড় ধরনের কোনও মামলা দায়েরের সুযোগ নেই। উত্তেজিত জনতার হাত থেকে তাকে রক্ষা করার জন্য উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছিল। দুপুরে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

গতকাল রবিবার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার (৩০)। তিনি ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক এবং স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ২টি ভিডিওতে সাথী আক্তারকে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’ ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে রাত সাড়ে ৮টার দিকে সাথী আক্তারকে হেফাজতে নেয় পুলিশ।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মূলত পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা। কোনও ব্যক্তি আমলযোগ্য অপরাধ সংঘটনের পরিকল্পনা করছেন বলে পুলিশের সন্দেহ হলে সেই অপরাধ প্রতিরোধের জন্য তাকে গ্রেফতার করতে পারে পুলিশ। এ ক্ষেত্রে পুলিশই বাদী হয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়।’

তিনি বলেন, ‘ওই নারী জামিন পাবেন কিনা, তা আদালতে পাঠানো পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদন পর্যালোচনা করে বিচারক সিদ্ধান্ত নেবেন। প্রতিবেদন দেখে বিচারক চাইলে তাকে জামিন দিতে পারেন, আবার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে পারেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’-বলা নারীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাল পুলিশ

আপডেট সময় ০৯:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬