ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার সভামঞ্চে আ’লীগ নেতা-কর্মী, বিএনপি নেতাদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে

খুলনার তেরখাদায় উপজেলা যুবদল নেতার মতবিনিময় সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও নাশকতা মামলার আসামিদের উপস্থিতি দেখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযুক্তদের বেশ কয়েকজনকে সভামঞ্চে আয়োজকের পাশে বসে থাকতে দেখা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বারাসাত ইউনিয়নের পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠে।

স্থানীয় জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে এ সভার আয়োজন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য শহীদ মোল্লা, বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি শিকদার শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবুল বাশার মুসল্লী ও সাধারণ সম্পাদক খান খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হিরু শেখ, যুবলীগ নেতা মাকসুদুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোল্লা মহিব, জেলা মৎস্যজীবী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কায়নাথ শিকদার ও সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেহেদী মোল্লাও সভায় অংশ নেন।

সভায় উপস্থিত কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা-কর্মীদের মধ্যে মো: হিরু শেখ, মাকসুদুর রহমান, মোল্লা মহিব, কায়নাথ শিকদার ও মেহেদী মোল্লার বিরুদ্ধে থানায় নাশকতার সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তেরখাদা উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, ‘দলের দুঃসময়ে যারা মামলা-হামলার শিকার হয়েছেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়ন না করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের এভাবে মঞ্চে স্থান দেয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনা দলের ত্যাগী নেতা-কর্মীদের চরমভাবে হতাশ ও ব্যথিত করেছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে নির্বাচনী সভায় আওয়ামী লীগের লোকজনকে রাখা কোনোভাবেই ঠিক হয়নি।’

তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী বলেন, ‘আমরা শুনেছি উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও দুষ্কৃতকারীরা উপস্থিত ছিল। বিষয়টি আমরা জেলা কমিটিকে অবহিত করব এবং সে অনুযায়ী তারা সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুবদল নেতার সভামঞ্চে আ’লীগ নেতা-কর্মী, বিএনপি নেতাদের ক্ষোভ

আপডেট সময় ১০:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬