ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবি ছাত্রদলের দুই হল কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদায়ন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই ছাত্রহল—স্বাধীনতা হল ও জুলাই-৬ হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটিতে পদ পাওয়া একাধিক নেতার বিরুদ্ধে অতীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে।

তাদের মধ্যে রয়েছেন স্বাধীনতা হল শাখার সভাপতি সালমান খান নয়ন, সিনিয়র সহসভাপতি মো. মেহেদী হাসান, সহসভাপতি তুর মুহাম্মদ মুবতাসিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সরকার, ৯ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সজিব এবং জুলাই-৬ হল শাখার ১২ নম্বর সহসভাপতি মো. আব্দুল হাকিম।

গত শনিবার (১৫ নভেম্বর) পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হল দুটির কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই কমিটিতে পদ পাওয়া কয়েকজনের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি, স্ক্রিনশট ও তথ্য ছড়িয়ে পড়ছে।

অভিযোগ উঠেছে, স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি সালমান খান নয়ন অতীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে তাকে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে অংশ নিতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে ২০২৪ সালের ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করে ছাত্রলীগের আয়োজিত একটি মিছিলেও তার উপস্থিতির ছবি রয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায় নয়ন আগে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর অনুসারী ছিলেন। ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলেও অভিযোগ রয়েছে। পাবিপ্রবি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাইমুর নাহিদ ইমনের একটি গ্রুপ থেকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে নয়নকে লিখতে দেখা যায়, ‘সবাই গেটে আসি, ভাই আসতে বলেছেন।’

স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মেহেদী হাসান, সহসভাপতি তুর মুহাম্মদ মুবতাসিম এবং জুলাই-৬ হল শাখার ১২ নম্বর সহসভাপতি মো. আব্দুল হাকিমের বিরুদ্ধেও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

জানা যায়, তারা তিনজনই নিষিদ্ধ ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেহজাদ হাসানের অনুসারী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে আব্দুল হাকিম ও মেহেদী হাসানকে শেহজাদ হাসানের সঙ্গে দেখা যায়।

অন্যদিকে, মেহেদী হাসানের বিরুদ্ধে ছাত্রদলের রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে সহপাঠী অমিত কবিরাজকে মারধরের অভিযোগও রয়েছে।

স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সরকারের বিরুদ্ধেও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০২৩ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তার নাম ছিল। একই হলের ৯ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সজিব পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম বাবুর অনুসারী ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালমান খান নয়ন বলেন, ‘‘বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর কী ধরনের চাপ ছিল, তা সবারই জানা। তেমনই কিছু বাধ্যবাধকতা থেকে অনেক সাধারণ শিক্ষার্থীর মতো আমাকেও তখন বিভিন্ন ব্যানারে দেখা গেছে, যা কোনোভাবেই আমার আদর্শিক অবস্থান ছিল না। তবে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হওয়ার পরপরই আমি সেই বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসি।’’

এ বিষয়ে বক্তব্য জানতে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাসুদুর রহমান সুমিত বলেন, ‘‘কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আরও খোঁজখবর নেব। যারা কমিটি দিয়েছে, তারা নিশ্চয়ই যাচাই-বাছাই করেই দিয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

পাবিপ্রবি ছাত্রদলের দুই হল কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের পদায়ন

আপডেট সময় ০৩:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬