ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের বঙ্গবন্ধু মার্কেটের দোতলার একটি কক্ষ থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের শ্যামনগর উপজেলা শাখার সহসভাপতি ইয়াছিন মোড়ল (৩৭) এবং কৈখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল (৪৬)।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন, আল আজিমসহ স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, যুবদল নেতা কল্লোলসহ তাঁদের কর্মী-সমর্থকেরা বঙ্গবন্ধু মার্কেটে উপস্থিত হন। এ সময় মার্কেটের দোতলায় একটি কক্ষে গোপন বৈঠক চলছিল। বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির (জাপা) গাবুরা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বাবুসহ ১০ থেকে ১২ জন দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

তবে ইয়াছিন মোড়ল ও ইব্রাহিম খলিলকে অবরুদ্ধ করে রাখেন উপস্থিত লোকজন। পরে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান বাবু, জীবনসহ স্থানীয়দের দাবি, ওই বৈঠকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ এবং উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরও উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা আব্দুল হাকিম ও আব্দুর রহমান বাবুকে সঙ্গে নিয়ে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, আটক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গোপনে অবস্থান করে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু বলেন, দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যখন আলোচনা চলছে, তখন পতিত সরকারের নেতাদের নিয়ে গোপনে বৈঠকের ঘটনায় দলের নেতাকর্মীরা মর্মাহত হয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতা দুজনকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে তাঁরা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে একই দিন দুপুর ও সন্ধ্যায় পৃথক ঘটনায় যুবলীগ নেতা শরিফুল ইসলাম সোহাগ এবং আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিককেও আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতার উপস্থিতিতে গোপন বৈঠক, আ.লীগের দুই নেতা আটক

আপডেট সময় ০২:৪৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬