ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আ. লীগ জামায়াতের চেয়ে সহনশীল’ মন্তব্য তারেকের, ফারুক বললেন-‘স্টুপিড বক্তব্য পরিহার করুন’

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি সহনশীল বলায় আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে ইঙ্গিত করে প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।

তিনি বলেছেন, ‘এসব স্টুপিড বক্তব্য পরিহার করুন।’

গতকাল বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ফারুক হাসান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এসব স্টুপিড টাইপের বক্তব্য পরিহার করুন। আওয়ামী লীগের প্রশ্নে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতেই হবে।”

এর আগে, সম্প্রতি দেশের বেসরকারি গণমাধ্যম দৈনিক মানবজমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান বলেন, “সর্বশেষ যে রাজনৈতিক ভায়োলেন্সটা হলো, জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ তো সহনশীলতা দেখায়নি। ঠিক আছে। তারপরও আওয়ামী লীগ জামায়াতের চেয়ে বেশি সহনশীল। ওই সময় সহনশীলতা দেখায়নি, কিন্তু জামায়াতের চেয়ে তারপরও সহনশীল।”

তিনি আরও বলেন, “এটা একটা তুলনা করা যায়। তবে উদার রাজনৈতিক বলতে বাংলাদেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগ—এই দুই দলকেই লিবারেল রাজনৈতিক জায়গায় বিবেচনা করে। আমাদের আমজনতা দলের ক্ষেত্রেও আমরা লিবারেল রাজনীতি শেখার চেষ্টা করছি। কতটুকু পারব, তা আমরা জানি না। তবে এর বাইরে উদারপন্থী রাজনৈতিক প্রক্রিয়া খুবই কম।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘আ. লীগ জামায়াতের চেয়ে সহনশীল’ মন্তব্য তারেকের, ফারুক বললেন-‘স্টুপিড বক্তব্য পরিহার করুন’

আপডেট সময় ০২:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬