ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি এমপিকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা যুবদল নেতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিনকে ‘আওয়ামী লীগের দালাল’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি।

রোববার (২২ নভেম্বর) দেওয়া তার এই পোস্ট ঘিরে স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাইমন নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ওনাকে কোনোরকম কালীরবাজারে নিয়ে আসেন, হেতে নাকি কলীরবাজারকে নিয়ে কংকশনগর উপজেলা করব।

মো. আব্দুস সালাম নামে একজন লিখেছেন, দু-একটা ছবি দিয়ে কি দালাল নির্ধারণ করা যায় ভাইয়া? কারণ, দোসর আওয়ামী লীগ তো মানুষকে জিম্মি করেও ছবি তুলছে। রাজপথ কী বলে, তা-ও দেখতে হবে।

জুয়েল রানা নামে আরেকজন বলেন, তার সঙ্গে জেলা ও শহরের আওয়ামী লীগের বড় নেতাদের যোগসাজশ আছে, তারা আবার মুরুব্বির সঙ্গে থাকে। আওয়ামী লীগের দালাল জসিম।

নিলয় রাজ নামে আরেকজন লেখেন, মাদকের টাকা সিস্টেমে খাই, আবার শুনি ডিলারও। এখন তো দেখি দালাল ৪২০। এই লোক কীভাবে এমপি হলো, আল্লাহ ভালো জানেন।

ওই পোস্টের বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সকালে সাইফুল ইসলাম রনি এশিয়া পোস্টকে বলেন, সে আওয়ামী লীগের দালাল। তার পিএসও আওয়ামী লীগ করত। সে আজীবন আওয়ামী লীগের দালালি করেছে। নির্বাচনের পর এখন দলের কর্মীদের মূল্যায়ন করে না।

পুরো ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, সরকার ও জনগণ যে কাজ দিয়েছে, তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। নেতাদের প্রতি একটু ইয়ে থাকলে যা হয়। আমি তার কল ধরিনি বলে হয়তো এমন করেছে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কী করি, সব আল্লাহ দেখেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য হন জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপি এমপিকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা যুবদল নেতার

আপডেট সময় ০৪:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬