ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত পূরণ ছাড়া পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন নয়: তেহরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

যুদ্ধ অবসানে উত্থাপিত সাত দফা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেবে না তেহরান। এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি।

বার্তা সংস্থা মিজানকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে ‘এমন কোনো প্রটোকল নেই’।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সামরিক হামলার মাধ্যমে তারা যা অর্জন করতে পারেনি, সম্ভবত কূটনৈতিক চাপ প্রয়োগ করে তা অর্জনের চেষ্টা করছে। তবে এটা স্পষ্ট, তারা কোনো ফল পাবে না।’

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানকে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও পারমাণবিক উপাদান সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকা ‘পারমাণবিক বিস্তার রোধের ক্ষেত্রে উদ্বেগের বিষয়’। বিষয়টি ‘সর্বোচ্চ জরুরি ভিত্তিতে’ সমাধান করা প্রয়োজন।

তবে তেহরান আইএইএর এ দাবি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে সংস্থাটির বিরুদ্ধে ওয়াশিংটনের প্রভাবের কাছে নতি স্বীকারের অভিযোগও তুলেছে ইরান।

সূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শর্ত পূরণ ছাড়া পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন নয়: তেহরান

আপডেট সময় ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬