‘বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন সম্ভব, এখানে হার-জিতের বিষয় নেই’- শিশির মনির
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৩:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন সম্ভব, এখানে হার-জিতের বিষয় নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা শিশির মনির।
তিনি বলেছেন, ‘পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব।’
আজ সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, “পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বড় সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। এখানে হার-জিতের বিষয় নাই। যেমন: উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক পদে নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদ, ৭০ অনুচ্ছেদ ইত্যাদি।”
ট্যাগস :


















