ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আ. লীগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের একদল দুর্বৃত্ত। আজ সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে তার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে লেখেন,“আজ ভোররাতে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ভাইয়ের ময়মনসিংহের গফরগাঁও এর বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। ভিতরে মিনহাজ ভাই এর বাবা মা বাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলেন। আল্লাহ রহম করেছেন তা না হইলে বড়সড় অঘটন ঘটত।”

বিএনপি সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন,“এই অগ্নি সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অগ্নিসন্ত্রাসের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।”

প্রসঙ্গত, এর আগে গতকাল রবিবার ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্টোল বোমা ও আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনা শেষ না হতেই আবারও অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এবার ডাকসুর স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আ. লীগ

আপডেট সময় ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬