ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে
নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। অনুষ্ঠানে বিভাগটির অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। শিক্ষার্থীদের সত্য ও সততার পথে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জীবনে সফল হতে হলে সত্য ও সঠিক পথ বেছে নিতে হবে এবং কর্মজীবনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হলো বৈচিত্র্যময় অভিজ্ঞতার ক্ষেত্র, সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির কথা উল্লেখ করে কোষাধ্যক্ষ আরও বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে স্বল্প সময়ে যবিপ্রবি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার অঙ্গীকারে আমরা অনড় রয়েছি।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম. শাহরিয়ার শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের যোগ্য করে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক আর্থিক প্রবণতা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করা জরুরি।”
বিভাগীয় চেয়ারম্যান এ. এইচ. এম. শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম এবং প্রক্টর ড. মো. হামিদুর রহমান। এ ছাড়া বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস ও মো. শাহনুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যবিপ্রবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬