১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখল’ করব, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০১:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত ‘হত্যাকাণ্ডের’ প্রতিশোধ নেওয়ার হুমকিও দেন তিনি।
মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেব। আর কোনো অজুহাত নয়, বাংলাদেশের বিষয়ে আর ছাড় দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
ট্যাগস :


















