ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৫:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে গত বৃহস্পতিবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মেঘনার শাখা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বিএনপি কর্মী আলমগীর দালালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর শনিবার (২৮ নভেম্বর) সকালে ইউনিয়নের চৈতারচর এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে মরদেহ উদ্ধার করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নদীতে ঝাঁপ দেন আলমগীর। এরপর তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান চালায়। তবে তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে ঘটনাস্থলের অদূরে তার মরদেহ ভেসে ওঠে।

উল্লেখ্য, আসন্ন প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে গত বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেদিন ঘটনাস্থলে সেলিম মোল্লা নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হন। সেদিন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আলমগীর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ

আপডেট সময় ০৫:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬