ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুক্তিযুদ্ধ মেজর হাফিজ বীর বিক্রমদের তৈরি, তারাই সেটার সত্যি-অস্তিত্ব’: এমপি মানসুরা আলম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ মেজর হাফিজ বীর বিক্রমদের তৈরি। তারাই সেটার সত্যি, অস্তিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য মানসুরা আলম।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কখনো জীবনে ভাবেনও না যে একদল আওয়ামী সিম্পের থেকে তার মুক্তিযুদ্ধের গল্প শুনতে হবে। মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতায় বসে ওদের লেখা গদগদে গল্প দিয়ে মুক্তিযুদ্ধ মাপতে হবে! মুক্তিযুদ্ধ মেজর হাফিজ বীর বিক্রমদের তৈরি। তারাই সেটার সত্যি, অস্তিত্ব।’

তিনি আরও বলেন, ‘সিম্পগন, তোমাদের আইডল, রাজনৈতিক নেতা থেকে শুরু যাদের ফলো করো, প্রত্যেকটাই একেকটা ফেক প্রোফাইল। অরিজিনালেরা তোমাদের দুই পয়সার গুনে না। দেশের কূটনীতিতে যেইটা জরুরি, দেশের বর্তমান অবস্থানে যে নীতি সঠিক, মেজর হাফিজ বীর বিক্রমেরা সেটাই নিবেন।’

সবশেষে মানসুরা বলেন, ‘তাই কখনো মুক্তিযুদ্ধ অথবা একদল সন্ত্রাসী ও তাদের প্রশ্রয়দানকারী রাষ্ট্রের নীতির বিরুদ্ধে অবস্থান—ইস্ট অর ওয়েস্ট, মেজর হাফিজ বীর বিক্রমেরা কখনো বাংলাদেশের প্রশ্নে ভুল সাইডে থাকেন না। এতবার কেন মেজর হাফিজ বীর বিক্রম বললাম? এইটাই ফ্লেক্স! বীর বিক্রম।’

প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান যান। বাংলাদেশের কোনো স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের স্পিকারের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমি, লাহোরের মিনার-ই-পাকিস্তান এবং করাচিতে আল্লামা ইকবাল ও মোহাম্মদ আলী জিন্নাহর সমাধি পরিদর্শন করেন।

সফরে দেওয়া বক্তব্য ও সাক্ষাৎকারে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, অতীত ভুলে বাংলাদেশ ও পাকিস্তান ভবিষ্যতের দিকে তাকিয়ে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ভারত সে সময় বাঙালিদের স্বাধীনতার চেয়ে পাকিস্তানকে দুর্বল করতেই বেশি কাজ করেছিল। পাশাপাশি গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের অনীহার সমালোচনা করেন এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানের পক্ষে পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানান। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘মুক্তিযুদ্ধ মেজর হাফিজ বীর বিক্রমদের তৈরি, তারাই সেটার সত্যি-অস্তিত্ব’: এমপি মানসুরা আলম

আপডেট সময় ০৭:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬