বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা থেকে গ্রেপ্তার ঢাবি অধ্যাপক
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ১০:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২৩২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে নিষিদ্ধঘোষিত কার্যক্রমের অপরাধে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের এডিসি মো. রেজওয়ানুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
ট্যাগস :


















