কৃষক দল নেতা তরু হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ০৫:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ২৫৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল।

























