চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় ০৩:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। গতকাল (১৭ এপ্রিল) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন কুয়াইশ রোড সংলগ্ন এভার কেয়ার হাসপাতাল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলে আনুমানিক ৫০ থেকে ৬০ জন অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ জানান এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি তোলেন।
অভিযোগ রয়েছে, মিছিলের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি নুরুল আজিম রনির ছবিও ব্যবহার করা হয়।
তবে এ বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, ‘আমাদের এলাকায় ছাত্রলীগের কোনো মিছিল হয়নি। পুলিশ ছাড়াও এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে, তাদের কাছ থেকেও এমন তথ্য পাওয়া যায়নি।’





















