ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: সহকারী জজ নিহত, চালক গুরুতর আহত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
  • আপডেট সময় ০৬:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সজোরে ধাক্কায় এ কে এম শামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাইভেটকারটির চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। তাঁর পরিবার ঢাকার লালমাটিয়া এলাকায় বসবাস করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন সহকারী জজ শামিউল হক। পথে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শামিউল হক মারা যান।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখেই বিশ্রাম নিচ্ছিলেন। ওই অবস্থায় পেছনে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: সহকারী জজ নিহত, চালক গুরুতর আহত

আপডেট সময় ০৬:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬