ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে জামায়াত-বিএনপির ৮ জন আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার এক কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হয়েছেন জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ ৮ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি সমর্থক মেহেরুল ইসলাম (৪৫) এবং শহীদুল ইসলাম (৫৩।
মিরপুর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
এর আগে চলতি বছরের ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কৃষক লীগ নেতাকে ছাড়াতে থানায় গিয়ে জামায়াত-বিএনপির ৮ জন আটক

আপডেট সময় ০৩:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬