ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ: ভিসি-প্রক্টরের ‘হারানো বিজ্ঞপ্তি’ দিলেন ডাকসু নেতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে

কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অব্যাহতভাবে ককটেল বিস্ফোণের ঘটনা ঘটছে। এরই মধ্যে আজ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি (ব্যবসায় শিক্ষা অনুষদ) প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে প্রতিবাদের অংশ হিসেবে তাদের দুইজনের প্রতীকী হারানো বিজ্ঞপ্তি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিজ্ঞপ্তি দেন।

ফেসবুক পোস্টে এবি জুবায়ের লেখেন, “একটি হারানো বিজ্ঞপ্তি— ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি ওবায়দুল ইসলাম এবং প্রক্টর ইস্রাফিল প্রাং স্যার দীর্ঘদিন ধরেই নিখোঁজ রয়েছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি ওনাদের খোঁজ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিংয়ে যোগাযোগ করার অনুরোধ রইলো।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ: ভিসি-প্রক্টরের ‘হারানো বিজ্ঞপ্তি’ দিলেন ডাকসু নেতা

আপডেট সময় ০৬:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬