ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির প্রচারণা

যবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

‘সচেতনতার মাধ্যমে নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ক্যাম্পাসের সড়ক, প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক বিলবোর্ড বিতরণ ও প্রদর্শন করা হয়।

বর্তমানে অনলাইনভিত্তিক প্রতারণা, ভুয়া লিংক, বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এসব প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রচারিত সচেতনতামূলক বার্তায় বলা হয়েছে, পিন (PIN), ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP), কার্ডের নিরাপত্তা কোড (CVV) কিংবা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন। অপরিচিত কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এবং অনলাইনে যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

এ ছাড়া প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট আর্থিক লেনদেন বন্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মোঃ আলামিন বলেন, “সাইবার প্রতারণা এখন উদ্বেগজনক হয়ে উঠেছে। ভুয়া লিংক, ফিশিং, মোবাইল ব্যাংকিং জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অনেকেই ক্ষতির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও ঝুঁকিতে রয়েছেন।
আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সবাইকে প্রতারণার কৌশল সম্পর্কে অবহিত করা এবং করণীয় সম্পর্কে সচেতন করা। আমরা চাই, প্রত্যেকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, বন্ধু ও সহপাঠীদেরও সচেতন করবেন। একটি নিরাপদ ক্যাম্পাস গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির প্রচারণা

আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬