হাসিনা আমলের “ফ্যামিলি কার্ড” প্রজেক্ট এখন তারেক রহমানের নির্বাচনী ট্রামকার্ড
- আপডেট সময় ০৫:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহিলাদের জন্য সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে এই কার্ডের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবার নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা পাবে বলে ঘোষণা দিচ্ছেন তিনি। নির্বাচনী মাঠে মহিলাদের ভোট পাওয়ার যুদ্ধে বিএনপির নির্বাচনী ট্রামকার্ড হয়ে দাড়িয়েছে এই ফ্যামিলি কার্ড।
তবে এই প্রজেক্টকে বিএনপির নিজস্ব ও নতুন প্রজেক্ট হিসেবে প্রচার করা হলেও মূলত এটি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের একটি প্রজেক্ট। আওয়ামী শাসনামলে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতিমাসে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ করা হয় এ প্রজেক্টের মাধ্যমে।
তবে এসব কার্ড বিতরণের ক্ষেত্রে আওয়ামী আমলে চরম স্বজনপ্রীতি ও দূর্নীতির ঘটনা বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এসেছে। কার্ড দেয়ার ক্ষেত্রে ঘুষ নেয়ার ঘটনাও ঘটেছে অহরহ। এছাড়া এসব পণ্য থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের দ্বারা আত্মসাতের ঘটনাও ঘটেছে অহরহ।
এদিকে গণঅভ্যূত্থানের পর আওয়ামী আমলের সকল অপকর্ম বিএনপি নেতাকর্মীদের হাত ধরে আবারো শুরু হয়েছে দেশজুড়ে। ফলে হাসিনা আমলের ফ্যামিলি কার্ডের মতো তারেক রহমানের ফ্যামিলি কার্ডেও দলীয় নেতাকর্মীদের আত্মসাতের রাস্তা খুলে দিবে বলে অভিমত বিশেষজ্ঞদের।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবী বলেন, “হাসিনার আমলে সাধারণ মানুষের কল্যাণের জন্য ফ্যামিলি কার্ড প্রজেক্ট চালু করা হয়েছিলো। দলীয় অসততার কারণে সেটি মানুষের দোরগড়ায় পৌছায়নি। একইভাবে বিএনপি আবারো সেই ট্রামকার্ড নিয়ে এসেছে নির্বাচনী মাঠে। আসলে এই প্রজেক্ট সফল করতে হলে সবচেয়ে বেশী দরকার সততা। কিন্তু বিএনপি দেড় বছরে চাঁদাবাজি, খুন ও ধর্ষণের মাধ্যমে প্রমাণ করেছে যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের আত্মসাতের দরজাই খুলে যাবে। সাধারণ জনগন বঞ্চিত হবে।”
সংবাদ ২৪৭/ এজে












