গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
“পুলিশ-ডিজিএফআই-এনএসআই এর রিপোর্টের পর বিএনপি প্রার্থী সিলেক্ট করেছে”- বিএনপি প্রার্থী
- আপডেট সময় ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ডিজিএফআই- এনএসআইয়ের গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করেছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস-মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। স্থানীয় এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি এই নির্বাচনে প্রার্থী সিলেক্ট করার আগে পাঁচ পাঁচটা সার্ভে করেছে। একটা করেছে পুলিশ, একটা ডিজিএফআই, একটা এনএসআই, আর দুইটা করেছে বিএনপি।”
এই পাঁচ সার্ভে করে প্রার্থী সিলেক্ট করার পর প্রার্থীদের বিপক্ষে বলার কিছু থাকে না উল্লেখ করে তিনি বলেন, “তারপরও কিছু লোক অসন্তুষ্ট হয়েছে, অভিমান করেছে। এটা হয়, প্রত্যেক নির্বাচনেই হয়।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত দুরদর্শী এবং জ্ঞানী রাজনীতিবিদ। উনার হাতে বহু কারিশমা আছে। উনি এটা সেটেল করবেন।”




















