ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের প্রচারণায় বিএনপির বাধা: এক সপ্তাহে ভোলায় পাঁচ হামলা-সংঘাত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

ভোলায় জামায়াত নেতাকর্মীদের দাড়িপাল্লার প্রচারণায় দফায় দফায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ বাধাকে কেন্দ্র করে গত এক সম্পাহে ভোলায় পাঁচটি হামলা-সংঘাতের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুরে পর্যন্ত দুই দলের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মেদুয়া ইউনিয়ন ও দক্ষিণ জয়নগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা ফজলুল করীম অভিযোগ করেন, গণসংযোগ করতে গেলে বিএনপি সমর্থকরা বোরহানউদ্দিনের পক্ষিয়া, হাসনাগর ও দৌলতখানের মেদুয়াসহ বিভিন্ন এলাকায় হামলা ঘটনা ঘটেছে। এতে দলের ৩০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় বোহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বিএনপি পক্ষ থেকে বিএনপি প্রার্থীর ব্যক্তিগত সহকারী কাজী ইকবাল হোসেন বলেন, এসব হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। জামায়াত উসকানি দিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

অপরদিকে জামায়াত নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার ঘটনায় বোরহানউদ্দিন থানা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধনন করেছে জামায়াত সমর্থকরা। এ সময় তারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ ব্যাপারে বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কোথায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

জামায়াতের প্রচারণায় বিএনপির বাধা: এক সপ্তাহে ভোলায় পাঁচ হামলা-সংঘাত

আপডেট সময় ০৮:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬