ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নবাগতদের বরণ করে নেওয়া হয়। এ সময় জামায়াতের নেতৃবৃন্দ যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ নবাগতদের শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, জামায়াতের শহর যুব বিভাগের সভাপতি নাছির উদ্দিন, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাহির হাছান প্রমুখ।

জামায়াতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরণ, একই ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, সাবেক সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা, বাঙ্গাখা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকনসহ আরও অনেকে।

যোগদানকারী কয়েকজন নেতা-কর্মী বলেন, দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমরা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, জামায়াতে ইসলামী ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি।

সভাপতির বক্তব্যে পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান বলেন, বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। এতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করছি।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ০৭:০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬