দিনাজপুরে সংখ্যালঘুদের উপর বিএনপি কর্মীদের আক্রমণ
- আপডেট সময় ০৪:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৬৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিএনপির নেতাকর্মী কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার বীরগঞ্জ উপজেলার ৫নং ইউনিয়নের উত্তর সুজালপুরে এ ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। এসময় ধানের শীষের প্রার্থী মঞ্জুরুলের কিছু লোকজন যাচ্ছিলো। এসময় সাইট কাটানোর সময় একটু সমস্যা হওয়ায় তারা আমাদের ব্যাপক মারধর করে। আমরা পরে হাসপাতালে এসে চিকিৎসা নেই।
তারা আরো বলেন, আমরা উপজাতি তাই কি আমাদের কোন নিরাপত্তা নেই? আমাদের উপর হামলার কোন বিচার হবে না?
হামলাকারীদের সম্পর্কে ভুক্তভোগীরা বলেন, ওরা সবাই স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং ধানের শীষের প্রার্থী মঞ্জুরুলের শিষ্য।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এর তীব্র নিন্দা জানায় নেজিজেনরা। এছাড়া উক্ত ঘটনা সংখ্যালঘু উপজাতিদের জন্য হুমকিসরুপ উল্লেখ করে এর বিচার দাবি করেছেন তারা।



















