ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনতাই চেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

সিলেটে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মহানগর যুবদলের নেতা মনিজুল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিজুল আহমদ সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় দায়ের করা চোরাচালান সংক্রান্ত একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে আম্বরখানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি মনিজুল আহমদকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। তবে চোরাকারবারীরা পুলিশের বাধা অমান্য করে ট্রাকটি নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে এবং পরে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ওই সময় মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান এবং জব্দকৃত ট্রাকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। তবে পুলিশের কড়া অবস্থানের মুখে তারা পিছু হটতে বাধ্য হন। ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনতাই চেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

আপডেট সময় ১২:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬