ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শেরপুর-৩ উপ-নির্বাচন

ভোট চলাকালে কেন্দ্র দখলের অভিযোগ জামায়াত প্রার্থীর, ভিত্তিহীন দাবি ধানের শীষের প্রার্থীর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীবরদী উপজেলার রুপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুল হক রুবেলের স্ত্রী ফরিদা হক, দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।

রুবেল বলেন, জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিএনপি নাকি তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। তবে আমি নিজে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি প্রতিটি কেন্দ্রেই জামায়াতের এজেন্ট উপস্থিত রয়েছে। আমার ইউনিয়নের কেন্দ্রগুলোতেও তাদের এজেন্ট কাজ করছে। সুতরাং এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অতীতে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার তুলনায় এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি। ফলে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার ঘটনা ঘটছে না। তিনি দাবি করেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।

এ আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি।

জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

শেরপুর-৩ উপ-নির্বাচন

ভোট চলাকালে কেন্দ্র দখলের অভিযোগ জামায়াত প্রার্থীর, ভিত্তিহীন দাবি ধানের শীষের প্রার্থীর

আপডেট সময় ০২:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬