ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে বিদ্যুৎ সাশ্রয়ে কেন্দ্রীয় মসজিদে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

‎বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে তালা ও লিফলেট টাঙিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের তালাবদ্ধ গেটে টাঙানো নির্দেশনা-সংবলিত লিফলেট দেখা যায়।

লিফলেট সূত্রে জানা যায়, শুক্রবার ছাড়া প্রতিদিন সাড়ে ১২টার আগ পর্যন্ত মসজিদ বন্ধ রাখায় নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে ‎বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মসজিদ ফাঁকা পড়ে আছে কিন্তু সেখানে শিক্ষার্থীদের ঢুকতে না দিয়ে তালা মেরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের হল নেই, গেস্টরুম নেই, এমনকি বিশ্রামের জায়গাও নেই। হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন ভোরের আঁধার ভেঙে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি দিয়ে আসে শুধু পড়াশোনার জন্য। পরীক্ষা ১১টায়, কিন্তু আসতে হয় ভোর ৬টায়। ক্লান্ত শরীর, খালি পেট, ঘুমহীন চোখ নিয়ে তারা মসজিদে একটু মাথা রাখার জায়গা খোঁজে।

‎এ বিষয়ে জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল বলেন, ‎এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের থেকে সরাসরি নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদটিও যদি সার্বক্ষণিক বন্ধ রাখা হয়, তবে তা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। আমরা ইতোমধ্যে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি বিষয়টির সমাধান হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জবিতে বিদ্যুৎ সাশ্রয়ে কেন্দ্রীয় মসজিদে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ

আপডেট সময় ০৬:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬