ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নারী এমপির মনোনয়নের তালিকায় যে ১৩ জন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে

আগামীকাল (২১ এপ্রিল) মঙ্গলবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীরা। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করা হবে। এর মধ্যে ১৩ প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।

এদিকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে ইসি কার্যালয় প্রাঙ্গণেই জোটের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

মনোনয়ন পাচ্ছেন যারা- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা এবং বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ।

এছাড়াও খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম ও জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের তালিকায় রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতের নারী এমপির মনোনয়নের তালিকায় যে ১৩ জন

আপডেট সময় ০৭:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬