কাঙ্ক্ষিত পদ না পেয়ে নরসিংদীতে দুই নেতার ছাত্রদল ছাড়ার ঘোষণা
- আপডেট সময় ০৪:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
নরসিংদী জেলা কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ছাত্রদল ছাড়ার ঘোষণা দিয়েছেন দুই নেতা। তারা হলেন, বর্তমান কমিটির সদস্য রফিকুল ইসলাম রাব্বি ও সহসাধারণ সম্পাদক ওমর ফারুক সোহাগ।
১ মে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। কমিটিতে ছিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর শনিবার রাতে ফেসবুক স্যাটাসে ছাত্রদল ছাড়ার ঘোষণা দেন রাবি ও সোহাগ।
ওমর ফারুক সোহাগ লেখেন, ‘আমি মোহাম্মদ ওমর পারুক সোহাগ। নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সহসাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নিজের শ্রম, সময় ও হত্যাসহ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করার পরও আমার প্রতি যে অবিচার করা হয়েছে। তা অত্যান্ত দুঃখজনক ও হতাশাজনক। যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল না, এমনকি আমার থেকেও অনেক জুনিয়র, তাদের মূল্যায়ন করা হয়েছে। অথচ আমাকে উপেক্ষা করা হয়েছে। এই অবিচার ইতিহাসে একদিন অবশ্যই স্বাক্ষী হয়ে থাকবে, ইনশাল্লাহ। আমি দৃড়ভাবে বিশ্বাস করি অন্যায় কখনো স্থায়ী হয় না। আজ যারা অবিচার করেছে, একদিন তাদেরও এর জাবাব দিতে হবে।
বর্তমান কমিটির সদস্য রফিকুল ইসলাম রাব্বি ফেসবুকে লেখেন, নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সদস্যপদ থেকে আমি রফিকুল ইসরাম খান রাব্বি স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যায় কখনো স্থায়ী হয় না। আজ যারা অবিচার করেছে, একদিন তাদেরও এর জবাব দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খারেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং আমার রাজনৈতিক অভিভাবক আকরামুল হাসান মিন্টু ভাই। তাদের বাইরে আমার কোনো নেতা নেই, ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমি আমৃত্যু আমরামুল হাসান মিন্টু ভাইয়ের ছোট ভাই হিসেবেই থাকব।



















