ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী)। আগামী রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারণায় এই প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। 

মঙ্গলবার (৫ মে) সময় সংবাদের কাছে আম বিক্রেতাদের জন্য কার্ডের এমন পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও মেয়র পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করনীয়, তার সবকিছু করা হবে।
 
সময় সংবাদকে আশরাফুল হক মুঠোফোনে বলেন, ‘আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করনীয়, তার সবকিছু করা হবে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ব্লগারের সাক্ষাৎকারে আশরাফুল হকের এই বক্তব্যটি ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে মেয়র নির্বাচিত হলে আম বিক্রেতাদের জন্য কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে আম কিনতে গিয়ে ক্রেতাকে অনেক সময় আগাম টাকা পাঠাতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট দেখা দেয়। এই সংকট দূর করতে এবং উভয় পক্ষের মধ্যে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আম বিক্রেতাদের ‘আম কার্ড’ দেয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

আপডেট সময় ০৬:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬