জামায়াত নেতার মাছের খামারে বিষ প্রয়োগ, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
- আপডেট সময় ০২:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যে রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে , ইউনিয়ন জামায়াতের সদস্য আনোয়ার মাতুব্বর তিন বিঘা জমির ওপর একটি মাছের খামার করেছেন। খামারটিতে বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ চাষ করে আসছিলেন।
ওই দিন ফজরের নামাজ শেষে খামারে গিয়ে দেখেন পানিতে শত শত মরা মাছ ভেসে উঠেছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন জানিয়েছেন, রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতা করে বিষ দিয়ে মাছ নিধন করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আনোয়ার মাতুব্বর বলেন, কারো সাথে আমার কোন বিরোধ ছিল না। কিন্তু কে বা কারা শত্রুতা করলেন জানা নেই। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।



















