ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের জেনারেটর চুরি করতে গিয়ে বিএনপি নেতাসহ চারজন আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের জেনারেটর চুরির ঘটনাকে কেন্দ্র করে ৪ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় মাঠের এক কোণে থাকা একটি অফিসরুমে সংরক্ষিত জেনারেটরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর বিদ্যুৎ সুবিধার জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

গত মঙ্গলবার রাত ২টার দিকে রাজনৈতিক পরিচয় ব্যবহারকারী কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে ছিলেন শামীম হোসেন ও মারফতুল্লাহ সাহেদ। এ সময় তারা জেনারেটর রুমের দায়িত্বরত দারোয়ানকে ভয়ভীতি দেখিয়ে রুমের তালা ভেঙে ফেলেন এবং পরে জেনারেটরটি একটি পিকআপে তোলার চেষ্টা করেন।

তবে অভিযুক্ত শামীম হোসেন দাবি করেছেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার ভাষ্য, এ ঘটনায় রমনা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহব্বত উল্লাহ শাহেদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় দলীয়ভাবে তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে আসায় বিদ্যালয়ের দারোয়ানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে দারোয়ানরা দ্রুত সেখান থেকে সরে যান।

একপর্যায়ে জেনারেটরটি পিকআপে তোলার পর স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি ঘিরে ফেলেন এবং জেনারেটর সরিয়ে নিতে বাধা দেন। পরে উত্তেজনা বাড়লে এলাকাবাসী মারফতুল্লাহ সাহেদসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেনারেটরটি জব্দ করে এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, জনসাধারণের সুবিধার জন্য ব্যবহৃত জেনারেটর সরিয়ে নেওয়ার চেষ্টা এবং এর ফলে সৃষ্ট আতঙ্কের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে রমনা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্কুলের জেনারেটর চুরি করতে গিয়ে বিএনপি নেতাসহ চারজন আটক

আপডেট সময় ০৭:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬