ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে ধর্ষণের শিকার একাধিক নারী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নেয়ার জন্য মানুষের আগ্রহের শেষ নেই। আর এবার এই রিয়েলিটি শো কাল হলো একাধিক নারীর জীবনে। যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেল ফোরের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ (এমএএফএস ইউকে)। আর এবার এই শোতে গিয়ে সঙ্গীর মাধ্যমে ধর্ষণ ও যৌন অসদাচরণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিন নারী।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ওই তিন নারী দাবি করেছেন, অনুষ্ঠান কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই রিয়েলিটি শোয়ের শুটিং চলাকালে  অনস্ক্রিন সঙ্গীরা তাদের ধর্ষণ করেছে বলে অভিযোগ তুলেছেন তারা। অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানের কিছু পর্ব সম্প্রচারের আগেই চ্যানেল ফোর কর্তৃপক্ষ এসব অভিযোগ সম্পর্কে জানত। তারপরও অভিযুক্তদের সঙ্গে থাকা অংশগ্রহণকারীদের পর্বগুলো সম্প্রচার ও স্ট্রিমিং চালিয়ে যাওয়া হয়। পরে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর চ্যানেল ফোর ওই পর্বগুলো টিভি ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়। একই সঙ্গে শো সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টও মুছে ফেলা হয়।

‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ এমন একটি অনুষ্ঠান, যেখানে সম্পূর্ণ অপরিচিত দুই ব্যক্তি বিশেষজ্ঞদের পরামর্শে প্রতীকী বিয়েতে অংশ নেন। এরপর ক্যামেরার সামনে তাদের সম্পর্ক, একসঙ্গে থাকা ও ব্যক্তিগত জীবন তুলে ধরা হয়। তবে এই ধরনের শোকে ঝুঁকিপূর্ণ  বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সৃজনশীল শিল্প খাতের নতুন তদারকি সংস্থার চেয়ারম্যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে ধর্ষণের শিকার একাধিক নারী

আপডেট সময় ০৬:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬