ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেন নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৮:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

বগুড়ায় বাড়ির পাশের ড্রেনেজ নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত নারীসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত মানিক মিয়া বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি।

আহতরা হলেন- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব হোসেন সাগর, তার বাবা আব্দুল হান্নান, চাচা আব্দুল মান্নান ও স্বপ্না খাতুন।

এরআগে, গত শনিবার বাড়ির ড্রেনেজ নিয়ে বিরোধে ছাত্রদল নেতা শিহাবের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। ওইদিন রাতেই সদর থানায় স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ করেন বাদী সুফিয়া খাতুন। তিনি দাড়িয়াল মহল্লার শাহীন মিয়ার স্ত্রী।

অভিযুক্তরা হলেন- স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া, তার ভাই মামুন, একই মহল্লার আলীম, সালাম, শামীম, আলামিন ও রিজু।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন জানান, বসতবাড়ির পানির ড্রেনেজ নিয়ে পারিবারিক বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া নিজেও আহত হয়ে চিকিৎসা নিচ্ছে।

বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, থানায় অভিযোগ করার পর দুপক্ষের মধ্যে মারধরের বিষয়টি শুনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ড্রেন নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

আপডেট সময় ০৮:৩৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬