ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিএনপি ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাত মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি বুধবার (১ জুলাই) ভাইরাল হওয়ার পর স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, গত শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালাইয়া বেইলি ব্রিজ থেকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানো মাত্রই ৩০-৩৫ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালাচ্ছে। এ সময় তারা এলোপাতাড়ি মোটরসাইকেল ভাঙচুর করছে।

ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আযম চৌধুরী বলেন, হামলার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কয়েকজন ছাত্রশিবিরের কর্মীও সরাসরি জড়িত ছিলেন। তারা এক সময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হামলায় বিএনপির ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন এবং ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

হামলার ঘটনায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুন বাদী হয়ে ৩৯ জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে বাউফল থানা পুলিশ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এজাহারভুক্ত আসামি ইমরানকে গ্রেপ্তার করেছে। ইমরান কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানা গেছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যেই ঘটনাস্থলের বিষয়ে তদন্ত করেছি। মামলার এজাহারভুক্ত এক আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অন্য হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬