ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জামায়াতের মিছিলে বিএনপির হামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে আয়োজিত জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে. এই ঘটনার প্রতিবাদে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে বিএনপির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন.

আজ শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এই হামলার ঘটনা ঘটে. জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন.

জামায়াত নেতা আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে জানান, বিএনপির স্থানীয় কিছু কর্মী দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও বিভিন্ন মার্কেট দখলবাজি করে আসছিল. কিছুদিন আগে তারা স্থানীয় একটি মার্কেটে তালা ঝুলিয়ে দিয়ে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়. ওই সময় সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ব্যবসায়ীদের পাশে দাঁড়ায় এবং দখলদারিত্বের প্রতিবাদ করে.

এরই ধারাবাহিকতায় আজ বিকেলে স্থানীয় জামায়াত ও সাধারণ ব্যবসায়ীরা ফুলবাড়িয়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে. মিছিলটি শুরু হলে বিএনপির স্থানীয় কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়.

এই রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার সন্ধ্যা) গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে. হামলার সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির স্থানীয় কোনো নেতার বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি.

এদিকে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে.

নিউজটি শেয়ার করুন

গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জামায়াতের মিছিলে বিএনপির হামলা

আপডেট সময় ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬