ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলায় পরাজয় ও ট্রলের শিকার হয়ে ব্রাজিল সমর্থকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দল ব্রাজিলের হার সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে এক সমর্থক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত তরুণের নাম রতন (১৯)। তিনি কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর (হোসেন আলী মিস্ত্রি) ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন। রতন বিবাহিত এবং তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ব্রাজিল ও নরওয়ে ফুটবল দলের মধ্যকার খেলায় রতনের প্রিয় দল ব্রাজিল পরাজয় বরণ করে। প্রিয় দলের এই পরাজয়ের গ্লানি এবং সেই সঙ্গে প্রতিপক্ষ ফুটবল দলের সমর্থকদের নেতিবাচক ট্রলের (উত্ত্যক্ত করা) শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ শোবার ঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহতের বাবা হোসেন আলী মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে ঘুমিয়ে পড়েছিল রতন। বেলা ১১টার দিকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।

নিউজটি শেয়ার করুন

খেলায় পরাজয় ও ট্রলের শিকার হয়ে ব্রাজিল সমর্থকের আত্মহত্যা

আপডেট সময় ০৬:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬